• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সৈয়দপুরে বিষ্ণু মন্দির নির্মাণ কাজ উদ্বোধন

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিষ্ণু মন্দিরের উদ্বোধন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। ২৬ মে বুধবার সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ মাঝাপাড়া এলাকায় এর নির্মাণ কাজ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা সভাপতি বাবু রাজ কুমার পোদ্দার রাজু, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক হাফিজুর রহমান হাপ্পু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান জুন, শরিফুল ইসলাম টিটো, প্রমথ চন্দ্র রায় ও প্রফুল্ল চন্দ্র সরকার। সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর আওয়ামীলীগের কার্যকরী সদস্য বাবুর রঞ্জণ কুমার সরকার।

এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, আওয়ামীলীগ সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। তাই আমরা ধর্মনিরপেক্ষ নীতিতে চলি। একারণে সমাজের সকল ধর্মের উপসনালয় নির্মাণ ও সংস্কারে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সমান দৃষ্টি রয়েছে। তারই আলোকে আজ এই বিষ্ণু মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ