• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছুম হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার
(২৬মে) দুপুরে শহরের পূর্ব ধানমন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাছুম হোসেন জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছুম পূর্ব ধানমন্ডি এলাকায় এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এসময় তিনি মটর (পানির পাম্প) দিয়ে টাংকিতে পানি উঠানোর জন্য যান। মটরের সঙ্গে তারের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মাছুম। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ