• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ছোটন অধিকারী হত্যা মামলায় এক আসামী গ্রেফতার

সিসি নিউজ ।। সৈয়দপুর পৌরসভা নির্বাচনের দিনে ভোট কেন্দ্রে দূর্বৃত্তদের হামলায় নিহত ছোটন অধিকারী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ মে দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান শহরের জাসদ মোড় এলাকা থেকে ডলার সরকার (২৬) নামে ওই আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী ডলার সরকার শহরের পুরাতন মুন্সিপাড়ার ইসলামিয়া স্কুল সংলগ্ন আব্দুল বারীর পুত্র ।

পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনের দিনে সৈয়দপুর মহিলা কলেজ কেন্দ্রের সামনে অজ্ঞাত ১০/১২ জন দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয় মুন্সিপাড়ার (নূরুল আজিম লেন) ছোটন অধিকারী (৫২)। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ছোটনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। সেখানেই ছোটন অধিকারী মৃত্যুবরণ করে।

এ ঘটনায় নিহত ছোট অধিকারীর স্ত্রী শ্রাবনী অধিকারী নিজে বাদী হয়ে গত ১০ মার্চ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

সৈয়দপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান সিসি নিউজকে জানান, তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত ওই আসামীকে ওইদিনই আদালতে পাঠানো হয়। আদালতের বিজ্ঞ বিচারক আসামীর জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ