নীলফামারী প্রতিনিধি ।। সৈয়দপুরের শিল্প সাহিত্য সংসদ উপ-নির্বাচন বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে নীলফামারীতে।
রবিবার দুপুরে জেলা শহরের জোড়দরগায় অবস্থিত একটি উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিল্প সাহিত্য সংসদের সাবেক সভাপতি সাংবাদিক আমিনুল হক।
সৈয়দপুর সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, জেলা পরিষদ সদস্য আব্দুল গফুর, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু ও সংস্কৃতিকর্মী পারভেজ লিটন বক্তব্য দেন এতে।
আমিনুল হক অভিযোগ করে বলেন, গঠনতন্ত্রকে উপেক্ষা করে অবৈধ ভাবে সাধারণ সম্পাদকের শুণ্য পদে উপ-নির্বাচন করা হচ্ছে। এনিয়ে আদালতে মামলা চলছে।
নির্বাচনে প্রতিদ্বন্ধী কামরুল হাসান মজনুকে মাত্র চারদিন আগে জ্ঞাত করায় তারপক্ষে প্রচার প্রচারণা চালানো সম্ভব হয়নি এমন অভিযোগ করেছেন ওই প্রার্থী।
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের প্রতিষ্ঠানটির ১১২জন সদস্য নির্বাচন নিয়ে ওয়াকিবহাল নন।
প্রিজাইডিং অফিসার সৈয়দপুর বিজ্ঞান কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, উপ-নির্বাচন মার্চ মাসে হওয়ার কথা এরপর করোনার কারণে নির্বাচন বন্ধ ছিলো।
সম্প্রতি নির্বাচন পরিচালনা কমিটি জেলা প্রশাসনের সম্মতি নিয়ে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে যার কারণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন যদি নির্বাচনে নিষেধাজ্ঞা দেয় তাহলে নির্বাচন বন্ধ থাকবে।
প্রাক্তন অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন বলেন যদি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে সোমবার সকাল থেকে প্রতিরোধ কর্মসুচী পালন করা হবে।
সংসদের সভাপতি মাজহারুল আনোয়ার শামীম জানান, শুন্য পদের বিপরিতে উপ-নির্বাচন হচ্ছে।
সাবেক সভাপতি আমিনুল হক আদালতে মামলাও করেছিলেন। আদালত জবাব চেয়েছে আমরা সেটি দাখিল করবো কিন্তু নির্বাচন বন্ধের কোন নির্দেশনা দেয়নি আদালত।
নির্বাচন নিয়ে আমিনুল হক কিছু বলতে পারেন না কারণ তিনি তো নির্বাচনে পড়েন না।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ জানান, নির্বাচনের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলার জন্য পরামর্শ দেয়া হয়েছিলো।
নির্বাচন বন্ধ কিংবা লকডাউন বেড়েছে সেক্ষেত্রে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নির্বাচন বন্ধের দাবীতে রবিবার বিকেলে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
প্রসঙ্গত সংসদের সাধারণ সম্পাদক সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার গত ১৪ জানুয়ারী মারা যাওয়ায় পদটি শুণ্য হয়।