• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরগঞ্জে চার হাত, চার পা নিয়ে নবজাতকের জন্ম

তাফহিমুল ইসলাম, দিনাজপুর ।। দিনাজপুরের বীরগঞ্জ ক্লিনিকে নরমালে ৪ হাত ও ৪ পা বিশিষ্ট এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।
জেলার কাহারোল উপজেলার মকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিনমুজুর মো. গোলাম রব্বানীর স্ত্রী রুনা লায়লা বীরগঞ্জ পৌর শহরের খানসামা রোডের বীরগঞ্জ ক্লিনিকে স্বাভাবিক ভাবে (নরমালে) ৪ জুন শুক্রবার ভোর ৫ টায় ৪ হাত ও ৪ পা বিশিষ্ট শিশু পুত্রটির জন্ম দেয়।
বীরগঞ্জ ক্লিনিকের পরিচালক বেলাল হোসেন জানায়, ভোরে জন্ম নেওয়া শিশুটিকে প্রাথমিক ভাবে শিশু বিশেষজ্ঞ ডাঃ মনীন্দ্র নাথ রায়ের কাছে চিকিৎসার জন্য নিয়ে গেলে তিনি শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। সকাল ১০ টার দিকে তারা চলে যাওয়ার সময় পযর্ন্ত শিশুটি ও তার মা রুনা লায়লা সুস্থ ছিলো। তবে শিশুটির জরুরি উন্নতমানের চিকিৎসার প্রয়োজন।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মহসীন জানান, গর্ভাবস্থায় অপরিকল্পিতভাবে ওষুধ সেবন এবং জেনেটিক কারণে ও এমন হতে পারে।
দরিদ্র বাবা গোলাম রব্বানী মোবাইল ফোনের মাধ্যমে শুক্রবার দুপুর আড়াইটার সময় জানায়, মুই গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খাও, কেমনে বেটাটার চিকিৎসা করামু, মোর যে টাকা নাই, এই জন্য এখনো বাড়িতেই আছু, টেকা কড়ি নাই তাই এখনো রংপুর যাবার পারো নাই। এটি তাদের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান কন্যা, যার বয়স ৬ বছর।
দিনমুজুর পিতা গোলাম রব্বানী, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এবং এলাকাবাসী, দেশবাসীর কাছে শিশুটিকে বাচাঁতে  উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা কামনা করেছেন । প্রয়োজনে – ০১৭৯২-৮৪৪২৯৫, (০১৩১৮-৯০৬৭২৮ বিকাশ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ