• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরের জাপা নেতাদের পদত্যাগ প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় কমিটি

সিসি নিউজ ।। সৈয়দপুর উপজেলা, পৌর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদত্যাগ প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় জাতীয় পার্টি। পার্টি চেয়ারম্যানের প্রতিনিধি, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সৈয়দপুরে মধ্যস্থতা সভায় ওই ঘোষণা প্রদান করেন।

সভাটি গত বুধবার অনুষ্ঠিত হয় একটি অভিজাত হোটেলে। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রাইছুল ইসলাম লাকী বসুনিয়া।

চেয়ারম্যানের প্রতিনিধি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তাঁর বক্তব্যে বলেন, জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল। বড় দলে অনেক ভুল বোঝাবুঝি থাকে। যা সহজভাবে সমাধান করা হয়। পার্টির চেয়ারম্যান আমাকে মধ্যস্থতাকারী হিসেবে এখানে পাঠিয়েছেন। তিনি আপনাদের পদত্যাগ প্রত্যাখ্যান করেছেন। কাজেই আপনারা পদত্যাগী নন। আপনারাই দলের মূল কান্ডারি।

সভায় বক্তব্য রাখেন জাপার নেতা আলহাজ্ব সিদ্দিকুল আলম, মো. আলতাফ হোসেন, শফিউল আলম সুজন, রওশন মহনামা, শামসুদ্দিন অরুন, শেফালী বেগম, রানু বেগম, ওবায়দুর রহমান ভুট্টু প্রমুখ। পার্টি চেয়ারম্যানের প্রতিনিধি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পদত্যাগী ২২ নেতাকে পার্টি কার্যক্রম এগিয়ে নিতে অনুরোধ জানান। এ সময় নেতারা জাতীয় পার্টি সাংসদ আহসান আদেলুর রহমানের নানা দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা তাঁকে অবহিত করেন। এ প্রসঙ্গে পদক্ষেপ নেওয়া হবে বলে নেতাদের আশ্বস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ