• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

সিসি নিউজ ।। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন সংক্রমণে ও বাকি ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ২ জন ও মেহেরপুরের একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ২ জন মারা গেছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাফন করার জন্য বলা হয়েছে।

তিনি আরও জানান, পূর্বে মোট রোগী ছিল ২৯৪ জন। তবে ২৪ ঘণ্টায় রামেকে মোট রোগীর সংখ্যা ৩০৭ জন। এরমধ্যে উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৫০ জন, করোনাক্রান্ত রয়েছেন ১৫৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মোট করোনা টেস্ট হয়েছে ১৮৮টি, এর মধ্যে ৭৪ জন পজিটিভ পাওয়া গিয়েছে।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজে মোট টেস্ট হয়েছে ৪৬৪ জনের। এরমধ্যে করোনা ধরা পড়েছে ১৬৯ জনের। এরমধ্যে রাজশাহীর ৮০ জন, নাটোরের ২৬ জন এবং নওগাঁর ৬৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ