জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট সদর উপজেলা থেকে দুই কেজি শুকনা গাঁজাসহ মোছাঃ রুবী বেগম (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।
আটকৃত রুবী বেগম জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া (সাতবাড়ীয়া) গ্রামের মাঃ তোফাজ্জল হোসেনের মেয়ে।
ওসি আলমগীর জাহান বলেন, আজ সোমবার দুপুরে জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে জয়পুরহাট সদর থানার চকবরকত পুলিশ ফাঁড়ীর এসআই মোঃ শুকুর আলী এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ বালিয়াতৈর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র এর সামনে চেকপোষ্ট ডিউটি করাকালে একটি যাত্রীবাহী অটোভ্যানকে সন্দেহ হলে তারা সেটিকে তল্লাসী করে ও সেই নারীর কাছ থেকে ০২(দুই) কেজি শুকনা গাঁজা উদ্ধার করে।
ওসি আরো বলেন, আটকৃত রুবীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।