• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিনটি করে গাছ লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান

সিসি নিউজ ডেস্ক ।। সবুজ-শ্যামল বাংলাকে আরো সবুজ করতে প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মুজিব আদর্শের কর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে এমন পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে অন্তত তিনটা করে গাছ লাগাবেন। একটা ফলজ, একটা বনজ, একটা ভেষজ- এই তিন ধরনের গাছ লাগাবেন। তাহলে আমাদের সবুজ ও শ্যামল বাংলাদেশ আরো শ্যামল হবে, আরো সুন্দর হবে।

পরে প্রধানমন্ত্রী গণভবন চত্বরে কুল, বরই এবং পলাশ—এই তিন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, প্রতিবছর বৃক্ষরোপণের মধ্য দিয়ে বর্ষার আগমনীকে বরণ করে নেয় কৃষকলীগ। করোনার মধ্যে এবারো ব্যতিক্রম হয়নি।

প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কৃষকলীগের এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ