• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন |

নীলফামারীতে দুঃস্থ ২৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে জেলা পরিষদ

নীলফামারী প্রতিনিধি ।। করোনা পরিস্থিতিতে নীলফামারীতে দুই হাজার পাঁচশত পরিবারের মাঝে এডিবির বরাদ্দের অর্থে খাদ্য সহায়তা বিতরণ করছে জেলা পরিষদ।
শুক্রবার বেলা ১২টার দিকে জেলা পরিষদ চত্বরে সদর উপজেলার ৮৯৫ দুঃস্থ পরিবারের মাঝে ওই সব খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এ সময় জেলা পরিষদ সচিব মো. জয়নুল আবেদীন, প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ, সদস্য মাহবুব জজ, সাইদুর রহমান এ্যাপোলো, আব্দুল হান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলা পরিষদ সচিব মো. জয়নুল আবেদীন জানান, করোনা পরিস্থিতিতে ২০২০-২০২১ অর্থ বছরের এডিবির বরাদ্দ অর্থ দিয়ে দুই হাজার পাঁচশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১০কেজি করে চাল, এক কেজি মশুর ডাল, এক লিটার ভোজ্য তেল।
শুক্রবার জেলা সদরের ৮৯৫ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলায় ২৮০ ও কিশোরগঞ্জ উপজেলায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পর্যায়ক্রমে জেলার জলঢাকায় ৩১০, ডোমারে ৩০৫ এবং ডিমলায় ৪১০ পরিবারকে ওই সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ