সিসি নিউজ।। করোনা সংক্রমনরোধে নীলফামারীর সৈয়দপুরে ৪৭ জন রিকশাচালকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি লায়ন আমিনুল হকের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন পয়েন্টে এসব বিতরণ করা হয়।
জানা যায়, তিনি ব্যক্তিগত তহবিল থেকে তাঁর এলাকায় রিকশা চালকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষামগ্রী বিতরণ করেছেন। এসব স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে ৭টি কাপড়ের মাস্ক, একটি হ্যান্ড স্যানেটাইজার, দুই জোড়া হ্যান্ড গ্লোভস, সাবান ও টুপি।
মুন্সিপাড়ার রিকশাচালক ফরিদুল ইসলাম বলেন, এসব উপকরণ পেয়ে আমরা খুশি। কেননা টাকা দিয়ে কিনে এসব সামগ্রী ব্যবহার করার সামর্থ আমদের মত রিকশাচালকদের নেই।
প্রবীণ সাংবাদিক আমিনুল হক বলেন, পেটের তাগিতে রিকশাচালকদের বাইরে বের হতেই হয়। এতে তাঁদের করোনা ঝুঁকিতে থাকতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে দু’দিন তাঁদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করব।