• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

সরকারের রেশন ভূমিহীন পরিবারকে দিলেন ওসি সিরাজুল

।। মাসুদ পারভেজ।। ভূমিহীণ অসহায় একটি পরিবারকে সরকারের দেয়া রেশন সামগ্রী বিলিয়ে দিয়ে মানবতার পরিচয় দিলেন এক পুলিশ কর্মকর্তা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। পুলিশের ওই ব্যাক্তি নীলফামারী জেলার ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম। তিনি এ থানায় যতদিন কর্মরত থাকবেন ততদিন ওই পরিবারকে প্রতি মাসের নিজের প্রাপ্য রেশনের ৩০ কেজি চাল, ১০ কেজি আলু,৩ কেজি সয়াবিন তেল ও ৫ কেজি মুগের ডাল প্রদান করার ঘোষনা দিয়েছেন।

ডিমলা সদরের উত্তর তিতপাড়া গ্রামের ভূমিহীণ দম্পতি তমছের আলী ও মাছিরোন বিবি। স্বামী পরিত্যক্তা মেয়ে ও প্রতিবন্ধী নাতি-নাতনী নিয়ে ৫ সদস্যের একটি পরিবার। ৭৫ বছর বয়সের তমছের পরের বাড়িতে এখনও কামলা খেটে কোন রকমে পরিজনদের নিয়ে দিনাতিপাত করছেন। বর্তমানে লকডাউনের এ সময় কাজ না পেয়ে অনাহারে-অর্ধাহারে দিনযাপনের খবর যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা দৃষ্টি পড়ে পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলামের। তিনি সরকারের দেয়া রেশনের সকল সামগ্রী নিয়ে মঙ্গলবার বিকেল ছুটে যান তিতপাড়ার ওই ভূমিহীণ দম্পতির বাড়িতে। ওই পরিবারের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী। এ ছাড়া প্রতিমাসে রেশনের সকল পন্য প্রদান ও একটি আধাপাকা বাড়ি তৈরি করে দেয়ার আশ্বাস দেন ওসি সিরাজুল ইসলাম ।

এ প্রসঙ্গে ওসি সিরাজুল ইসলাম জানান, মানবিক দিক থেকে আমি ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি। একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকা আমাদের সকলের উচিত বলে মনে করি। ‘তমছের ও মাছিরোন’ দম্পতি বলেন, ওসি স্যার অনেক ভালো মানুষ। আমরা তার দীর্ঘ জীবন কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ