• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের হাতে ২০ ভুয়া ডিবি গ্রেপ্তার

Hand Cupঢাকা: রাজধানীসহ কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২০ ভুয়া গোয়েন্দা পুলিশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও মিরপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি মাইক্রোবাস, একটি  মোটরসাইকেল, একটি শুটার গান, এক রাউন্ড গুলি, ৫ জোড়া হাতকড়া, ৩টি ওয়াকিটটি, ৩টি স্পিকার ও দু’টি সিগন্যাল ড্রেস উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়,  রাজধানীতে দীর্ঘ দিন করে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারনা করে আসছে বলে তাদের কাছে তথ্য ছিল। ওই  তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রোববার রাতে পশ্চিম রামপুরা থেকে অভিযান চালিয়ে ফারুক, আব্বাস আলী, সুলতান, মো. কামাল হোসেন, জামাল উদ্দিন ও মোহাম্মদ জমাদার নামের ৬জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩টি মাইক্রোবাস  হ্যান্ডকাফ, শুটার গান, ওয়াকটিকি, নির্বাহী ম্যাজিস্ট্রে লেখা স্টিকার উদ্ধার করা হয়।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ইমন, হাবিবুর রহমান, বাচ্চু দেওয়ান, সুমন, আফজাল হোসেন, জামিল, শামীম হোসেন, মো. শামীম, মিলন, বাদশা মিয়া, হেলাল ওরফে নাসির, হেমায়েত, ইকবাল ও আমিনসহ ১৪জনকে আটক করে। তাদের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্নস্থানে ডাকাতি, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন প্রকার অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ