• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে করোনায় বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ শনিবার সকালে করোনা আক্রান্ত হয়ে আতিকুল ইসলাম দুদু (৪৮) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

আতিকুল ইসলাম দুদু কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত আলাউদ্দনের পুত্র।  তিনি মাগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

দুদু গত ২২জুন করোনা উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি হন। ওই দিনেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৪ জুন তিনি নমুনা দেন। ১ জুলাই তার করোনা পজেটিভ আসে। পরে তাকে রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে মারা যান।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল সিসি নিউজকে জানান, রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে তিনি মারা গেছেন এটা নিশ্চিত। তবে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার কাগজপত্রাদি এখনও আমাদের হাতে পৌছেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ