• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

সৈয়দপুরে কালের কন্ঠ শুভ সংঘের ত্রাণ বিতরণ

সিসি নিউজ ।। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহবানের উদ্যোগে এবং দৈনিক কালের কন্ঠ শুভ সংঘের তত্ত্বাবধায়নে দুই শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সৈয়দপুরের হাজারীহাট স্কুল এন্ড কলেজ মাঠে ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রমিজ আলম।
এ সময় উপস্থিত ছিলেন কালের কন্ঠ শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, সাধারণ সম্পাদক শামীম আল- মামুন, সদস্য শরীফ মাহ্দী, আশরাফ জীবন, নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কালের কন্ঠ’র নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সভাপতি নাছিম রেজা শাহ, সাধারণ সম্পাদক শফিকুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্না দাস, কার্যকরী সদস্য আমির হোসেন, অশোক রায় প্রমুখ।
এ সময় সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজির হোসেন নজু, ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ