• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ইসরাফিল ইসলাম (৫৫) নামে অটোরিকসা চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৬ টায় উপজেলার কামারপুকুর বাজারের সন্নিকটে কলাবাগান নামক স্থানে। তাঁর বাড়ি ওই ইউনিয়নের ধলাগাছ সরদারপাড়ায়।

সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) তৈমুর রহমান জানান, চিকলী থেকে ওই সড়ক দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে চালক সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পন্যবাহী একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে অটো চালক ইসমাইল ঘটনাস্থলেই মারা যান। সড়ক ফাঁকা থাকায় পিকআপ চালক পিকআপ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

এসআই তৈমুর বলেন, দুর্ঘটনায় অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। হাইওয়ে পুলিশ সেটি জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন,নিহত অটোচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ