খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। বিষধর গোখরো সাপের কামড়ে দিনাজপুরের খানসামা উপজেলায় জান্নাতুন বেগম (৪৫) নামে এক গৃহবধূর মূত্যু হয়েছে। সোমবার (০৬জুন) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা ফকির পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার আশরাফ আলীর স্ত্রী।
নিহতের স্বামী আশরাফ আলী বলেন, গতরাত সাড়ে ১১টায় শয়নকক্ষ থেকে টয়েলট যাওয়ার সময় বারান্দায় বাতির সুইচ দিতে গিয়ে একটি বিষধর গোখরো সাপ পায়ে দংশন করে। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘটনাটি তার পরিবারের অন্য সদস্যদের জানালে তারা প্রাথমিক চিকিৎসা করে। এরপর অবস্থার অবনতি হলে পাকেরহাট হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নেওয়ার পথে সে মারা যায়।
খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু সাপের কাপড়ে গৃহবধু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।