• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

করোনার নতুন ভ্যারিয়েন্ট ল্যাম্বডা

সিসি নিউজ ডেস্ক ।। করোনা ভাইরাস আবির্ভুত হওয়ার পর থেকেই প্রতিনিয়ত মিউটেশনের মাধ্যমে এর রুপ পরিবর্তন হচ্ছে। বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে আলফা, বেটা, গামা, ডেল্টা ভ্যারিয়েন্ট নতুন নতুন ভ্যারিয়েন্ট। ডেল্টার পর করোনার নতুন ভ্যারিয়েন্ট ল্যাম্বডা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। এরইমধ্যে ৩০টি দেশে ল্যাম্বডা ভ্যারিয়েন্টের করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্রথম ল্যাম্বডা ভ্যারিয়েন্ট ধরা পড়ে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ নাম দিয়েছে। এরইমধ্যে যুক্তরাজ্যে ৬ জন ল্যাম্বডা ভ্যারিয়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চিলিতে গত দু’ মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে ল্যাম্বডার ভ্যারিয়েন্ট উপসর্গ লক্ষ করা গেছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে এই নয়া ভ্যারিয়েন্ট। এর পর দক্ষিণ আমেরিকায় পাওয়া গেছে। সেখান থেকে মোট ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ল্যাম্বডা।

বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও আরো ভয়াবহ হবে এই ভ্যারিয়েন্ট। কারো শরীরে এই ভ্যারিয়েন্ট থাকলে তা অন্যদের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।

এদিকে ল্যাম্বডার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন কতটা কার্যকরী সে বিষয় নিয়ে এখনো গবেষণা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ