• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক তানভীর হাসানের জামিন মঞ্জুর

সিসি নিউজ ।। পুলিশের ৫দিনের রিমান্ডের আবেদন নাকোচ করে ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানুকে জামিন দিয়েছে আদালত। বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর ইসলামের আদালতে এ রায় দেওয়া হয়। আদালত করোনা পরিস্থিতি বিবেচনা ও গ্রেপ্তার সাংবাদিকের অসুস্থতার কারনে জামিন মঞ্জুর করেন কলে জানায় আসামী পক্ষের আইনজীবী।
এর আগ পুলিশ ওই মামলায় জিঞ্জাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।
গত শনিবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল আজিজের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় থানা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে। রাত ১টার দিকে গ্রেপ্তার সাংবাদিক তানুর শ্বাষকষ্ট ও অসুস্থবোধ করলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বেলা ১২টায় হাসপাতাল থেকে আদালতে আনা হয় ।
গত ৮ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভকে আসামী করে মামলা করেন। পর দিন ৯ জুলাই থানায় মামলাটি রুজু করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই, ৬ জুলাই ও ৭ জুলাই জাগোনিউজ২৪.কম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম, বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক যুগান্তরে করোনা রোগীর খাবার সরবরাহ নিয়ে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী মানহানিকর’ সংবাদ প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ