• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশে করোনায় মারা গেছে ২৩০ জন

সিসি নিউজ ডেস্ক ।। দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে সারা দেশে করোনায় আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে।

গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১১ হাজার ৮৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে সারা দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।

গত শনিবার করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচে নেমে আসলেও রোববার সেই সংখ্যাটি আবার দশ হাজার ছাড়িয়ে গেল।

গত ৯ জুলাই সর্বাধিক ২১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল দেশে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এদের নিয়ে সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন।

নমুনা পরীক্ষা বিবেচনায় সারা দেশে করোনা আক্রান্তদের শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ