• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ইউসিসিএ ৩য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন রুবেল

সিসি নিউজ ।। সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) তিন বছর মেয়াদী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন মহসিন আলী রুবেল। এ নিয়ে টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় এ পদে আসীন হলেন তিনি। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. লোকমান হোসেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মশিউর রহমান ৮ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিতদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন। নির্বাচিতদের তালিকায় সদস্যরা হলেন আব্দুল মতিন, জামিনী সরকার, রেজাউল মন্ডল, ছকিনা বেগম, আব্দুল আজিজ ও সামাদ আলী।

নির্বাচন পরিচালনা কমিটির দেয়া সূত্র মতে, গত ২৬ জুন তফসিল ঘোষনা করা হয়। ওই মাসের ২৯ তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির অন্য দুজন সদস্য হলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মাহফুজার রহমান ও নাজিমুল হক চৌধুরী।

সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আল-মিজানুর রহমান জানান, বিআরডিবি-এর আওতাধীন সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ)। এর সদস্য সংখ্যা রয়েছে ১১১ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ