• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১০ সেণ্টিমিটার ওপরে

সিসি নিউজ ।। উজানের ভারী বর্ষন ও পাহাড়ী ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার রাত ৯টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপৎসীমা ৫২.৬০ মিটার। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ডিমলা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী ১০টি চরে পানি প্রবেশ করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢলে বৃহস্পতিবার রাত ৯টায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমা (৫২.৬০) অতিক্রম করে ১০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সন্ধ্যা ৬টায় ৮ সেণ্টিমিটার এবং বিকাল ৩টায় ৪ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন জানান, তিস্তার পানি বৃদ্ধির ফলে ছয়টি ইউনিয়নের ১০টি চরে পানি প্রবেশ করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃহস্পতিবার বেলা তিনটায় বিপৎসীমা অতিক্রম করে রাত ৯টায় ১০সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪ গেট খুলে রাখা হয়েছে।’

উল্লেখ্য যে, গত ৯ জুলাই রাতে তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ৩০ সেণ্টিমিটার ওপরে ওঠে। এতে করে ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের ১৫টি গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পরদিন পানি বিপৎসীমার নিচে নামলে সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ