• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

খানসামায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে তালগাছের চারা রোপণ করলেন ইউএনও

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে তাল গাছের চারা রোপণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম।

শুক্রবার (১৬ জুলাই) বিকালে উপজেলার আরাজী জাহাঙ্গীরপুর, নেউলা ও জমিদারনগর আশ্রয়ণ প্রকল্পে এসব চারা রোপন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সুবিধাভোগীগণ।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, বজ্রপাত কমাতে তাল গাছের এসব চারা রোপণ করা হয়েছে। এতে তারা বিভিন্নভাবে উপকৃত হবে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সারা উপজেলার সমস্ত আশ্রয়ণ প্রকল্পে তালগাছের চারা রোপণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ