• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

কিশোরগঞ্জে গরম পানি দিয়ে গৃহবধুর শরীর ঝলসে দেয়ার অভিযোগ

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি ।। নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক শত্রুতার জেরে মধ্যযুগীয় কায়দায় তহমিনা(৩৫) নামের এক গৃহবধুকে ভাত রান্নার ফুটন্ত গরম পানি দিয়ে শরীর ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার নিতাই ইউপি’র পানিয়াল পুকুর কবিরাজ পাড়া গ্রামে। গৃহবধু ওই গ্রামের অহিদুলের স্ত্রী।

সরেজমিন গিয়ে জানা গেছে, দগ্ধ নারী ৮মাসের দুগ্ধজাত একটি শিশু সন্তানকে নিয়ে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় অহিদুল বাদি হয়ে শুক্রবার রাতে একই গ্রামের লাল বাবুকে প্রধান অভিযুক্ত করে ৮ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পারিবারিক শত্রুতার জেরে সংখ্যাগরিষ্ঠ প্রতিপক্ষ গংরা অহিদুলের বসতঘরের বেড়া ভাঙচুর করেন। এতে বাধা দিলে তাকে অহিদুলকে বেধড়ক মারপিট করে।এসময় স্ত্রী তহমিনা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে ধস্তাধস্তির একপর্যায়ে চুলায় ভাত রান্নার ফুটন্ত গরম পানি শরীরের ঢেলে দেয়। এতে তহমিনার বুক,পেট ও হাত ঝলসে যায়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, অভিযোগের পরিপেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ