জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করেছে জয়পুরহাট জেলা পরিষদ।
রবিবার বেলা ১টায় জেলা পরিষদ মিলনায়তনে আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জুয়েলের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, করোনা আক্রান্ত রোগীর জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি দেশের সবাই কোভিডের ভয়াবহতা মোকাবিলায় এগিয়ে আসা উচিত।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তা আবুল হায়াত মোহাম্মদ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।