• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীর স্বাস্থ্যসেবায় যুক্ত হলো হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা

সিসি নিউজ ।। করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে নীলফামারী জেলা পরিষদের সৌজন্যে জেলা স্বাস্থ্য বিভাগে যুক্ত হলো চারটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও আটটি অক্সিজেন কনসেনট্রেটর।

সোমবার বিকেলে নীলফামারী জেলা পরিষদ হল রুমে স্বাস্থ্য বিভাগের কাছে এসব হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত আলোচনায়  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।

করোনা মহামারী থেকে রক্ষা পেতে শুধু সরকারের দিকে না তাকিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্ত্ববানদের এগিয়ে আসার আহবান জানান আসাদুজ্জামান নুর।

এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বক্তব্য রাখেন।

সিভিল সার্জন জানান, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম থাকায় নীলফামারী জেনারেল হাসপাতাল ও সৈয়দপুর হাসপাতালে দুটি করে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন করা হবে। আর বাকী চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে অক্সিজেন কনসেনট্রেটর স্থাপন করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জুলাই সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের উদ্যোগে দুটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করা হয় স্বাস্থ্য বিভাগের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ