• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

প্রধানমন্ত্রী’র উপহার পেল পাকেরহাট ট্রাক ও ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের শতাধিক শ্রমিক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার খাদ্য সামগ্রী পেল দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ট্রাক ও ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের শতাধিক শ্রমিক।

সোমবার (২৬জুলাই) রাতে পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট চত্বরে শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ,পাকেরহাট ট্রাক ও ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়ন (২৪৫) এর আহ্বায়ক মোঃআলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক সাদাকাতুল বারী ও সদস্য আজিজার রহমান শাহ, বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন, মহসীন আলী, গোলাম মোস্তফা এবং শ্রমিক নেতা মহসীন ইসলাম ও ইশতিয়াক আহমেদ শুভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ