• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কংগ্রেসে যোগ দিতে পারেন জয়াপ্রদা

Jayapradবিনোদন ডেস্ক: লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসে যোগ দিতে পারেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী ও সমাজবাদী পার্টির বহিষ্কৃত নেতা জয়াপ্রদা। কংগ্রেস রাজি হলে মোরাদাবাদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।

সম্প্রতি জয়াপ্রদা তার ইচ্ছের কথা জানাতে কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাবেক ক্রিকেট তারকা ক্যাপ্টেন মোহাম্মদ আজহার উদ্দিন কংগ্রেস নেতাদের মোরাদাবাদ আসনের পরিবর্তে তাকে অন্য কোনো আসনে দিতে অনুরোধ জানিয়েছেন। তাই কারণে মোরাদাবাদ আসনটি খালি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জয়া।

সমাজবাদী পার্টি থেকে রামপুর আসনে জয়াপ্রদা দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। তবে বিভিন্ন কারণে জয়াপ্রদাকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয়। কংগ্রেস রাজি হলে রামপুর ছাড়া অন্য কোনো আসনে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে জয়াকে।

তবে রামপুর আসনে জয়া কংগ্রেসের টিকেট নিয়ে লড়তে পারবেন না। কারণ কংগ্রেসের অন্যতম নেতা নূর বানুর বাড়ি রামপুরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ