• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গ্রামে যাওয়া শ্রমিকদের কর্মস্থলে না ফেরার অনুরোধ বিজিএমইএর

সিসি নিউজ ডেস্ক ।। ঈদে গ্রামে যাওয়া শ্রমিকদের এখনই কর্মস্থলে ফিরে না আসার জন্য অনুরোধ জানিয়েছে পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

সংগঠনের সভাপতি ফারুক হাসান শনিবার শ্রমিকদের প্রতি এ অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আগামীকাল রোববার থেকে কারখানা খুলে দেওয়ার খবরে অনেক শ্রমিক কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। ফেরিতে এবং মহাসড়কে বিভিন্ন পয়েন্টে শহরমুখী শ্রমিকরা ভিড় করছেন। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শহরে ফিরতে বিড়ম্বনার মধ্যে পড়েছেন তারা। এ খবরের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের শহরে না ফেরার অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

শনিবার দুপুর ২টায় ফারুক  হাসান আরও বলেন, লকডাউন প্রত্যাহারের আগে কোনো শ্রমিক কাজে যোগদান করতে না পারলে তাদের চাকরি যাবে না। সরকার লকডাউন প্রত্যাহার কিংবা শিথিল করলে শ্রমিকরা যথারীতি কাজে যোগদান করবে। এতে কোনো ধরনের সমস্যা হবে না। সংগঠনের পক্ষ থেকে এই নিশ্চয়তা দিচ্ছেন তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, যারা ঈদে গ্রামে যায়নি তাদের নিয়েই আপাতত উৎপাদন কার্যক্রম চালানো হবে। উৎস: সমকাল

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ