• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |

গাইবান্ধায় পুলিশের জরুরি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা

সিসি নিউজ ডেস্ক ।। গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয় চত্বরে শনিবার করোনা রোগীদের জন্য জরুরি অক্সিজেন সার্ভিস ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, সদর থানার ওসি মো. মাসুদার রহমান, টিআই প্রশাসন মো. নুর আলম সিদ্দিকী প্রমুখ।

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, করোনা রোগীদের দ্রুত জরুরি সেবা অক্সিজেন সরবরাহ এবং রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে গাইবান্ধা পুলিশ বাহিনীর নিবেদিত সদস্যরা।

তিনি বলেন, এ জন্য পুলিশের দুটি নিজস্ব অ্যাম্বুলেস জরুরি সার্ভিস দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। তিনি পুলিশের এই জরুরি সহায়তা পেতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের এই হট লাইনে ০১৩২০-১৩৩২৯৯ যোগাযোগ করতে পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ