• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে অক্সিজেন পৌছালো ‘সংযোগ সৈয়দপুর’

।। এস এম জামান ।। নীলফামারী শহরের উকিলের মোড়ের গৃহিনী শবনম মোস্তারী কেয়া ভুগছিলেন শ্বাসকষ্টে। বোনের এ অবস্থা দেখে ছোট ভাই তৌফিক আলম রশিদ অক্সিজেনের সন্ধানে নামেন। ঠিক এ সময় মনে পড়ে স্বেচ্ছাসেবি সংগঠন ‘সংযোগ সৈয়দপুর’-এর কথা। দ্রুত ফোন দিয়ে অক্সিজেনের সেবার এ সংগঠনের সদস্য সচিবকে বিষয়টি অবগত করেন।

‘সংযোগ সৈয়দপুর’-এর সদস্য সচিব নওশাদ আনসারী জানান, সোমবার ভোর রাতে ফোন পেয়েই তাৎক্ষনিক স্বেচ্ছাসেবক সামিউল আলম ও খন্দকার আবিদা সুলতানাকে অক্সিজেন পৌছানোর দায়িত্ব দেয়া হয়। তারা অক্সিজেন নিয়ে মোটরসাইকেল চালিয়ে প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে সকাল ৭টায় পৌছে যায় শ্বাষকষ্টের ওই রোগীর বাসায়।

স্বেচ্ছাসেবক সামিউল আলম ও খন্দকার আবিদা সুলতানা জানান, আমরা গিয়ে ওই রোগীর শরীরে অক্সিজেন সঞ্চালন ৮৭-৮৮ পাই। অক্সিজেন সংযোগ দিয়ে চলে আসি। পরবর্তীতে খোঁজখবর রাখছি। স্বাভাবিক অবস্থায় ফিরে এলে পূর্ণরায় গিয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আসা হবে।

সংযোগ সৈয়দপুর’র আহবায়ক ইরফান আলম জানান, কোভিড-১৯ আক্রান্ত রোগীসহ শ্বাষকষ্টে ভুগছেন এমন রোগীর পাশে দাঁড়াতেই এ সংগঠনটি গড়ে তোলা হয়েছে। ইকু গ্রুপের সহযোগিতায় বর্তমানে ‘সংযোগ সৈয়দপুর’-এ ২০টি অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য উপকরণ রয়েছে। স্বেচ্ছাসেবিদের যাতায়াতের ব্যয় বহন করে ওই প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ