• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |

সৈয়দপুরে প্রাইভেট কার থেকে ৫৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার-২

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে অভিযান পরিচালনা করে ৫৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ মঙ্গলবার সকাল ৯টায় শহরের বাইপাস মহাসড়কে শান্ত টাওয়ারের সামনে ওই অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগি বাজারের মৃত আবুল হোসেনের পুত্র মো. সুমন (৩৪) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খানশুর বাজারের আহমেদ আলীর পুত্র মো. ইমরান (২০)। এ সময় তাদের ব্যবহৃত সাদা রংয়ের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-০২৫১) জব্দ করে র‌্যাব।

রংপুর র‌্যাব-১৩, দিনাজপুর সিপিসি-১ এর সূত্র মতে, সকালে র‌্যাবের একটি টহলদল দিনাজপুরের চম্পাতলী এলাকায় অবস্থানকালীন সময়ে গোপন সংবাদে জানতে পারে রংপুর থেকে সাদা কার যোগে মাদকের একটি চালান দিনাজপুরের উদ্দেশ্যে আসছে। এরই ভিত্তিতে সৈয়দপুর বাইপাস মহাসড়কের শান্ত টাওয়ারের সামনে চেকপোষ্ট বসিয়ে র‌্যাব তল্লাশী চালায়। সাড়ে ৯টার দিকে মাদকবহনকারী কারটি র‌্যাব সদস্যদের সিগন্যাল উপেক্ষা করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় পাশের একটি খেজুর গাছে ধাক্কা লেগে কারটি বিকল হয়ে যায়। এ সময় কারে থাকা সুমন ও ইমরানকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে কারটিতে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৫৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় রংপুর র‌্যাব-১৩, দিনাজপুর সিপিসি-১ উপ-সহকারী পরিচালক নায়েব সুবেদার মো. মোখলেছুর রহমান সন্ধ্যায় নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ