দিনাজপুর প্রতিনিধি: হিলি সীমান্তের চন্ডিপুর এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট, জিরা ও শাড়ি জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ১০টার দিকে হিলি ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব মালামাল আটক করে।
হিলি বর্ডার আউট পোস্ট ক্যাম্পের (বিওপি) কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, সকালে নায়েক শওকতের নেতৃত্বে বিজিবি’র টহলদল চন্ডিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ১৯,৬৮০ পিছ যৌনউত্তেজক সেনেগ্রা ট্যাবলেট, ২৫ প্যাকেট জিরা ও ৮ পিছ শাড়ি জব্দ করা হয়।
এসব মালামালের মূল্য প্রায় ৫৯ লাখ ৮০ হাজার ৫শ’ টাকা বলে জানায় বিজিবি কর্তৃপক্ষ। জব্দকৃত এসব মালামাল হিলি শুল্কগুদামে জমা করা হয়েছে।