• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর শহরে গুলিভর্তি পিস্তলসহ যুবক আটক

Pestolদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরে গুলিভর্তি পিস্তলসহ সুদান সালাউদ্দীন ( ২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে শহরের মিশন রোডস্থ নিজ বাড়ীর সামনে থেকে ভারতীয় তৈরী ৭.৬২বার মডেলের একটি ও ৬ রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।
আটক যুবক সুদান সালাউদ্দীন দিনাজপুরের শীর্ষ সন্ত্রাসী মৃত আলাউদ্দীন আলু’র ভাতীজা ও আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান সালাউদ্দীনের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার এএসআই রফিক ও আব্দুস সোবাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টা থেকে মিশন রোডস্থ এলাকায় সাদা পুলিশের লোকজন সুদানকে আটকের জন্য  ওতপেথে থাকে। বাড়ী থেকে বের হওয়ার সাথে সাথে পুলিশ তাকে অস্ত্রসহ আটক করে। তারা আরো জানান, গত দু’দিন আগে সদরের পুলহাট এলাকায় দিনের বেলায় পিস্তল ঠেকিয়ে সুদানসহ তার কয়েক বন্ধু ৬ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় টাকা ছিনতাই, মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন পিস্তল ও ৬ রাউন্ড তাজা গুলিসহ সুদান সালাউদ্দীনকে আটকের সংবাদ নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ