• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন |

সৈয়দপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার খেলা দেখতে গিয়ে একজন নিহত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুতায়িত হয়ে মো. মানিক বাবু (৩৬) নামের একজন নিহত হয়েছেন। টিভিতে ডিশ এন্টিনার তার সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। শুক্রবার রাত ১০ টার দিকে বোতলাগাড়ী ঘুমটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক বাবু ওই এলাকার আব্দুল বারির ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন বাংলেদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা চলছিল। নিহত বাবু তাঁর নিজ বাড়িতে বসে টিভিতে সেই খেলা উপভোগ করছিল। এমন সময় রাত ৮ টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের কারনে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। সে বর্জপাতের কারনে টিভির পেছনের ডিশ এন্টিনার তার খুলে রাখে। পরে বিদ্যুৎ এলে মানিক বাবু টিভির পেছনের ডিশ এন্টিনার তার সংযোগ দিতে যায়। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ