• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |

সৈয়দপুর শহরে রিক্সা চালক খুন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরে দুলাল হোসেন নামে এক রিক্সাচালক খুন হয়েছে। আজ সোমবার সকালে শহরের নতুন বাবুুপাড়ার সানাউল্লাহ বসুনিয়া সড়ক থেকে রিক্সাচালকের রক্তাক্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুলাল হোসেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবিগঞ্জ ডাঙ্গারহাটের মকবুল হোসেনর পুত্র। সে সৈয়দপুর শহরে নিয়মিত রাতে রিক্সা চালাতো।
সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, মরদেহের গলার ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে রিক্সা, মোবাইল ফোন, টাকা পড়ে রয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তদন্ত চলছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে খুনের রহস্য উঘাটন করতে সক্ষম হবো।
অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনের রহস্য উদঘাটনে সিআইডি ও থানা পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ