• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন |

ডোমারে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ দুস্থ্য ও অসহায় একশত পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিপলস ওরিয়েন্টেড প্রোগাম ইমপ্লিমেন্টেশন (পপি) অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে এইসব সামগ্রী বিতরণ করেন।
পুর্বালী ব্যাংক লিঃ এর সহযোগীতায় ডোমার ইউপিপি অফিস হলরুমে অনুষ্ঠানে কর্মসূচী ব্যবস্থাপক মুহাম্মদ ফিরোজ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মিল্টন চৌধুরী, হাতিবান্ধা জোনের সফিকুল ইসলাম, ডোমার ব্রাঞ্চ ম্যানেজার রবিউল ইসলাম ও পপি প্রাইমের শাহিন আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পপির ডোমার জোনের সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মিল্টন চৌধুরী জানান, করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত পপির অসহায় ও দুস্থ্য ১ শত উপকারভোগীর মাঝে ত্রান সামগ্রী হিসেবে প্রতিজন ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১টি গোসলের সাবান , কাপর ধোয়া সাবান ১টি ও ৪ প্যাকেট কওে মাক্স বিতরণ করা হয়। এর আগে ডোমার-ডিমলার ৪৮ জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা কওে শিক্ষা বৃত্তি প্রদান কওে পপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ