• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাঙ্গার মামলায় শওকত চৌধুরীর জামিন

সিসি নিউজ ।। নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার চেক ডিজঅনার মামলায় জামিন পেয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টায় নীলফামারী চীফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান তাঁর ৭দিনের অন্তর্বতীকালীণ জামিন মঞ্জুর করেন।

ওই মামলায় রোববার ভোরে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে সৈয়দপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে এনে পুলিশ আসামীকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক ওই আদেশ প্রদান করেন।

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাপার সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা চলতি বছরে ২১ জানুয়ারি রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে চেক ডিজঅনারে মামলাটি দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক ওই মামলায় ৮ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু আদালতের সমন উপেক্ষা করায় বিচারক উক্ত আসামিকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশ পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ রাজধানীর মোহাম্মদপুর থানা-পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেন।

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার সমন্বয়কারী প্রতিনিধি ও দায়েরকৃত মামলাটি পরিচালনার দায়িত্বে থাকা মমিনুল ইসলাম জানান, ২০২০ সালে ব্যবসা ও চিকিৎসার কথা বলে মো. শওকত চৌধুরী এক কোটি টাকা ধার নেন মশিউর রহমান রাঙ্গার কাছ থেকে। মামলার বাদী মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড রংপুর শাখায় ঋণ অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে টাকা প্রদান করেন। উক্ত টাকা পরিশোধের লক্ষ্যে ওই বছরের ২ ডিসেম্বর রুপালী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার কোটি টাকার একটি চেক প্রদান করেন মামলার আসামি। পরদিন ব্যাংক কর্তৃপক্ষ আসামীর অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার করেন। এ নিয়ে ১৩ ডিসেম্বর মো. শওকত চৌধুরীর বরাবরে উকিল নোটিশ পাঠানো হয়।

উল্লেখ্য যে, দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নীলফামারী-৪ আসন থেকে শওকত চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় বিরোধীদলীয় হুইপ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় পার্টি ত্যাগ করে তিনি বিএনপিতে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ