• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |

পাঁচবিবিতে মাটি খননকালে বিষ্ণুমূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের পাঁচবিবিতে মাটি খননকালে কষ্টি পাথরের একটি মহা মূল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলার আটাপুর পাথরঘাটা তুলশীগঙ্গা নদী থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা এলাকায় তুলশীগঙ্গা নদীর উপর নির্মানাধীন ব্রীজের মাটি খনন করার সময় শ্রমিকরা মূর্তিটি দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন। প্রশাসনের লোক ঘটনা স্থলে এসে মূর্তি টি উদ্ধার করে নিয়ে যায়। মূর্তিটির ওজোন ২৫ কেজি।

পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তুলশীগঙ্গা নদী থেকে মূর্তিটি উদ্ধার করি ও পরে সেটিকে জেলা ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে। আদালতের অনুমোদন সাপেক্ষে প্রত্নত্বত্ত অধিদপ্তরের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ