• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

চিরিরবন্দরে পানিবন্দি মানুষকে মুক্ত করলেন এসিল্যান্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ছোট বাউল গ্রামের চেয়ারম্যান পাড়ায় স্থানীয় এক প্রভাবশালী বৃষ্টির পানি প্রভাহিত হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় শতাধিক পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। প্রায় ১৫ একর আবাদি জমির উপর সৃষ্টি হয় জলবদ্ধতা ।

স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে মঙ্গলবার সকালে নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে ৪ ঘন্টা অবস্থান করে ড্রেনের মাধ্যমে পানি নিষ্কাষনের ব্যবস্থা করে দেন সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান। এতে এলাকাবাসী ভবিৎষতে পানিবন্দি থেকে রক্ষা পায়।

জানা গেছে, চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ছোট বাউল গ্রামের চেয়ারম্যান পাড়ায় বাসিন্দা মৃত লোকনাথ রায়ের পূত্র মনিন্দ্র নাথ রায় বৃষ্টির পানি নিষ্কাসিত হওয়ার একমাত্র রাস্তাটি মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেয়। এতে ওই এলাকার বড়বাউল গ্রামের ১৫ একর জমি পানির নিচে তলিয়ে যায়” পানিবন্দি হয় প্রায় শতাধিক পরিবারের ৫শ” মানুষ। এছাড়া চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা বেশিরভাগ সময় পানি ও কাঁদায় জমে থাকে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান জানান, বর্তমান সরকার জন সাধারণের মৌলিক চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উপর বেশ জোর দিয়েছেন। কৃষিকাজে কৃষকের একখন্ড জমিও যাতে অনাবাদি না থাকে সে বিষয়টি অগ্রাধিকার দিয়ে এবং পরিবার গুলোর দুর্দাশার কথা চিন্তা করে আমরা দ্রুত স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় সমাধান করার চেষ্টা করেছি। যাতে করে পরিবারগুলো নির্বিঘেনে চলাচল ও কৃষকরা চাষাবাদ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ