চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২৮ আগস্ট বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রাণী রায় এর মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চিরিরবন্দর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাফুজুল ইসলাম আসাদ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ফজলুর রহমান, অর্থ ও প্রচার সম্পাদক সাংবাদিক ইমরান আলী সোহাগ। এ সময় সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা অনুকুল চন্দ্র সিনহা, ক্ষেত্র সহকারী মো. গোলাম মূর্তজা, সিনিয়র সাংবাদিক আসলাম আলী আঙুর, সাংবাদিক ভরত রায় প্রত্যয় প্রমূখ।
এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে চিরিরবন্দর উপজেলায় ৭ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।