সিসি নিউজ ।। নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, জনগনকে এখন আর পুলিশের কাছে ছুটে যেতে হয়না, পুলিশেই এখন জনগনের বিপদে-আপদে পাশে রয়েছে। যা বিট পুলিশিংয়ের মাধ্যমে এটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। এক কথায় “বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ এখন জনগনের দোরগোড়ায়”।
মঙ্গলবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ৮নং বিট পুলিশের উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
ইউপি চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচীর সভাপতিত্বে পরিষদ চত্ত্বরের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান, এস আই সাইদুর রহমান ও বিট পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।