জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জলাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত গ্রামের শাহজাহান মিয়ার ছেলে রাশেদুন্নবী খোকন (২৭) ও হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার বংহুকরা গ্রামের হীরা মিয়ার ছেলে জান্নাত মিয়া (২০)। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকার মাথাভাঙ্গা এলাকায় গাঁজা বিক্রির সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে বলেন, এ ব্যাপারে জলঢাকা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।