• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন |

‘সরকারি চাকরিতে ১ লাখ ৪০ হাজার পদ সৃষ্টি করা হয়েছে’

সিসি নিউজ ডেস্ক ।। ২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩২ মাসে সরকারি চাকরিতে এক লাখ ৪০ হাজার ৮৬০টি পদ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পেপারলেস অফিস বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। কর্মকর্তা এবং কর্মচারীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ