• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারী হাসপাতালে রোগিদের মাস্ক বিতরণ

নীলফামারী প্রতিনিধি ।। করোনা প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে রোগীদের মাঝে মাস্ক বিতরন করছে নীলফামারী (২৫০ শয্যা) জেনারেল হাসপাতাল কতৃপক্ষ। বুধবার (৮ আগষ্ট) সকালে হাসপাতালের শিশু ও গাইনী ওয়াডে ১০০ মাস্ক রোগিদের পরিয়ে দেওয়া হয়। ‘নো মাস্ক, নো সার্ভিস’ শ্লোগানে হাসপাতালের অন্যান্য ওয়াডে একইভাবে মাস্ক বিতরন করেন নিজ নিজ ওয়াডের কর্তব্যরত নার্সরা (সেবিকা)। এ নিয়ে সেখানে মোট এক হাজার মাস্ক বিতরন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে শিশু ওয়াডের দুই নম্বর বিছানার রোগি তহমিনা বেগম জানান, ভর্তি হওয়ার দিন মাস্ক আনছিলাম। এরপর মাস্কটি মাটিতে পড়ে যায়, তাই আর নেওয়া হয় নাই। করোনা ছোট বড় কিছুই মানে না। তাই স্যারেরা মাস্ক দিয়ে ভালই করলো। ওই হাসপাতালের শিশু ওয়াডের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল আউয়ালের নির্দেশে গাইনী ও শিশু ওয়াডের রোগিদের মাঝে মাস্ক পরিয়ে দেন সাংবাদিক তৈয়ব আলী সরকার, সিনিয়র ষ্ট্যাপ নার্স সাবিত্রী রানী ও মর্তুজা বেগম প্রমুখ। নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর মোবাইল ফোনে জানান, ‘নো মাস্ক, নো সার্ভিস’ এই শ্লোগোনে হাসপাতালের সকল ওয়াডে নিয়মিত ফলোআপ করা হয়। এমনকি মাস্ক ছাড়া হাসপাতালে প্রবেশ নিষেধ। তিনি বলেন, মাস্ক পড়বেন সেবা নিবেন, মাস্ক নেই সেবা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ