• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মোটর সাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

Accidentনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় লাইলী বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত লাইলী জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী। গতকাল বুধবার রাত ১০টার দিকে জেলার নীলফামারী-জলঢাকা সড়কের কচুকাটা বাজারে ওই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় জলঢাকাগামী একটি মোটরসাইকেল লাইলীকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন লাইলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে দিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় লাইলী। কচুকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ