• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সৈয়দপুরে মাদকের ফল: বিধবা রাবেয়ার খাসি চুরি

Rabeyaসিসি নিউজ: সৈয়দপুর শহরের গেট বাজার সংলগ্ন পাহাড়তলী ইয়ার্ড অফিস গেটে থাকেন বৃদ্ধা রাবেয়া (৬০)। পাশের দোকানদারদের কাছ থেকে জানা যায়, নিঃসন্তান রাবেয়া স্বামী মারা যাওয়ার পর থেকে সেখানে থাকেন। স্বামী রেলওয়ে কারখানায় চাকুরী করতেন। ভালোবেসে তাদের বিয়ে হয়েছিল। নিজের কোন ছেলে-মেয়ে না থাকায় স্বামী ২য় বিয়ে করে অন্যত্রে বসবাস করছে। স্বামীর পেনশনের সামান্য টাকা আর ছাগল পালন করে যা আয় হয় তা দিয়ে কোন রকমে চলে দিনাতিপাত করছে। কিন্তু পরপর তিনটি ছাগল চুরি হয়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন। চোরের প্রতি তার অভিশাপ, ‘যারা আমার ছাগল চুরি করেছেন আল্লাহ তাকে ভাল করবেন না’। মাদকসেবীরা ছাগলগুলো চুরি করতে পারে বলে অনেকের ধারনা। কারন জানতে চাইলে এলাকার লোকজন বলেন, দিনরাত সমান তালে এই এলাকায় মাদকের জমজমাট ব্যবসা চলছে। হাত বাড়ালেই মাদক পাওয়া য়ায়। স্কুলগামী ছাত্র থেকে শুরু করে সব বয়সের লোকদের প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা য়ায়। আর এ কারণে এই এলাকায় বাসা-বাড়িতে প্রতিদিন কোথাও না কোথাও ছিচকে চুরির ঘটনা ঘটে। কিন্তু অসহায় রাবেয়ার ছাগল চুরি হওয়ায় ওই এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং মাদকদ্রব্য বিক্রি বন্ধ করার জন্য প্রসাশনের দৃষ্টি আকর্ষন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ