• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৩২৮ জনকে জরিমানা

সিসি নিউজ ডেস্ক ।। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৩২৮ জন ট্রেন যাত্রীকে জরিমানা করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন কর্তৃপক্ষ। শনিবার দিনব্যাপী অভিযানে ঢাকা থেকে উত্তর, দক্ষিণাঞ্চলসহ জামালপুরগামী বিভিন্ন ট্রেনযাত্রীদের বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে এ জরিমানা করা হয়েছে।

পাকশী রেলওয়ের বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূরে আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সিল্কসিটি, জামালপুর এক্সপ্রেস ট্রেন থেকে এ সময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ৬৫ হাজার ৫০০ টাকা এবং জরিমানা বাবদ ৩৪ হাজার টাকা আদায় করেন। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার (বুকিং)।

পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে টিকিটের দামসহ জরিমানা আদায় করা হয়েছে। আদায়কৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। চলমান এ অভিযান অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ