• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

পঞ্চগড়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। তার পরেই জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার ইফসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড়র পৌর মেয়র জাকিয়া খাতুন, উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুস্পস্তবক অর্পণ শেষে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ