• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে পয়ঃ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শনে মন্ত্রী

সিসি নিউজ ।। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ওয়াটার এইড বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ও অর্থায়নে এসকেএস ফাউন্ডেশন ও সৈয়দপুর পৌরসভার যৌথ বাস্তবায়ন ও পরিচালনাধীন সৈয়দপুর পয়ঃবর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি) পরিদর্শন করেছেন।

আজ শুক্রবার মন্ত্রী সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন পয়ঃ বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট এলাকায় পৌঁছলে ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডাইরেক্টর হাসিন জাহান ও এসকেএস ফাউন্ডেশনের উপ-নির্বাহী প্রধান ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান তাকে স্বাগত জানায়।

এ সময় নীলফামারী- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল, নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. অলিউল্লাহ্, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ খান, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনসহ অন্যান্যরা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

মন্ত্রী পয়ঃবর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন যে, এটি একটি যুগোপযোগী উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ